চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ বণিক পাড়ায় আনন্দ মোহন ধর (৬৫) নামে বাবাকে কুপিয়ে খুন করেছে মাদকাসক্ত ছেলে। বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ। আনন্দ মোহন ধরকে কখন খুন করা হয়েছে স্বজনরা বলতে পারেননি। নিহত আনন্দ মোহন ধর উক্ত এলাকার মৃত সচীন্দ্র ধরের পুত্র। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে পুলিশ মাদকাসক্ত ছেলে লিটন ধরকে উপজেলার আমিরাবাদ স্টেশন থেকে আটক করেছে।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, ঘটনার দিন বাড়িতে আনন্দ মোহন ধর ছাড়া আর কেউ ছিল না। ছেলে রিটন ধর প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া করত। বুধবার রাত ৯টার দিকে ছেলে রিটন ধর (৪০) নেশা করে বাড়িতে এসে বাবার সঙ্গে ঝগড়া করতে শুনে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে আনন্দ মোহন ধরের রক্তাক্ত নিথর দেহটি পড়ে আছে। স্থানীয়রা জনপ্রতিনিধিদের খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ছেলে মিটন ধর জানান, সপ্তাহখানেক আগে তার বাবা-মাকে চট্টগ্রাম শহরের বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল। তার বাবা পরে যাবে বললে বাবাকে একা রেখে মাকে শহরের বাসায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খবর পেয়েছেন ভাই রিটন ধর বাবাকে কুপিয়ে খুন করেছে। তার ভাই নেশা করত এবং বেপরোয়া স্বভাবের ছিল। প্রায়ই স্ত্রী-সন্তানদের মারধর করত।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে তিনি একটি পুলিশি টিম ঘটনাস্থলে পাঠান। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ চমকে পাঠানো হয়েছে।
