এম এল এ ও ‘সবুজ বাংলা পত্রিকার সম্পাদক মরহুম খান সাহেব এম ওসমান আলীর স্ত্রী অবিভক্ত বাংলার ঢাকা জেলার মুসলিম লীগের প্রথম মহিলা সভানেত্রী আমিরুন নেছা বেগমের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বাদ জুমা মরহুমার নিজ বাসভবন বাইতুল আমান চাষাঢ়ায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
