বিশিষ্ট সমাজসেবক শফিক আহমেদ চৌধুরীর ইন্তেকাল

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:১১

ভিয়েনা প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটির অন্যতম মুরুব্বি শফিক আহমেদ চৌধুরী গত ২৪ নভেম্বর গভীর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি নভেম্বরের প্রথম সপ্তাহে ভিয়েনা থেকে দেশে ফিরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি বাংলাদেশ ও ভিয়েনায় কয়েকটি মসজিদ-মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি এক ভাই অস্ট্রেলিয়া প্রবাসী ফরিদ আহমেদ চৌধুরী, বড় বোন ও এক পুত্র সন্তান রেখে গেছেন।