বিএম কলেজের নতুন অধ্যক্ষ জিয়াউল হক

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:১২

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হককে বরিশাল বজ মোহন (বিএম) কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে মু. জিয়াউল হককে বিএম কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। গতকাল বৃহস্পতিবার মু. জিয়াউল হক বিএম কলেজের অধ্যক্ষর দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাকে কলেজ শিক্ষক পরিষদের নেতা এবং অন্য শিক্ষকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে তিনি ঢাকা ও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, ছয় মাস পর অধ্যক্ষ পেয়েছে সরকারি ব্রজমোহন কলেজ। অধ্যাপক মু. জিয়াউল হক এই কলেজের ৬৬তম অধ্যক্ষ। এর আগে টানা ২৯ মাস অর্থাত্ চলতি বছরের মে মাস পর্যন্ত কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন শফিকুর রহমান সিকদার। ২৯ মে তিনি ৬৫তম অধ্যক্ষ হিসেবে বিএম কলেজ থেকে অবসর গ্রহণ করেন।