সিএমপিকে চট্টগ্রাম চেম্বারের প্যাট্রল কার প্রদান

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:১২

চট্টগ্রাম মহানগরীর প্রত্যেক থানা এলাকায় কাঙ্ক্ষিত পুলিশ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশ্বমানের স্মার্ট পুলিশিং সেবা নিশ্চিতকল্পে লজিস্টিকস সাপোর্ট হিসেবে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে একটি প্যাট্রল কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম পুলিশ কমিশনারের কার্যালয়ে চেম্বার সভাপতি মাহবুবুল আলম সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের কাছে গাড়িটি হস্তান্তর করেন।