ঢাকা ও সিলেট শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:১২

ঢাকা ও সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দুই জন অধ্যাপক। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।  ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজধানীর ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। তিনি ঢাকা বোর্ডে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হবেন। আর সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রমা বিজয় সরকার। তিনি অধ্যাপক মো. আবদুল কুদ্দুসের স্থলাভিষিক্ত হলেন।