আফতাবনগরের বাসিন্দা মো. বাদশা হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার (সোহাগ) (১৩) গত ২৩ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটির বাবা মো. বাদশা হাওলাদার বাড্ডা থাকায় সাধারণ ডায়েরি করেছেন। ২৩ নভেম্বর বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয় সোহাগ। কিন্তু বাসায় ফিরে না আসায় মাদ্রাসায় গিয়ে খোঁজ করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, সে মাদ্রাসায় আসেনি। যদি কেউ এই শিশুর সন্ধান পেয়ে থাকেন তাহলে এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। বাসা নং-৩২৬, রোড নং-৫, ব্লক-এফ, সেক্টর-১, আফতাবনগর, ঢাকা।
