আনোয়ার উল আলম শহীদ অসুস্থ

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:১৩

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট, টাঙ্গাইলের শহিদ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা আনোয়ার উল আলম শহীদ রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন। গত ১ নভেম্বর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিত্সকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।