মো. জাহাঙ্গীর বিশ্বাস
নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস গত বুধবার চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল বৃহস্পতিবার পৌর এলাকার ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজা শেষে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, নড়াইল-১ ও ২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদ, পুলিশ সুপার, নড়াইল পৌরসভা, আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জানাজায় সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, মাশরাফি বিন মোর্তুজা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
