পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাতকাছিমা ভূমি সহকারী কর্মকর্তা শাহজাহানের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ উঠেছে। দীঘিরজান গ্রামের কমল হালদার নামে এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার নিকট থেকে ভূমি সহকারী কর্মকর্তা শাহজাহান ১০ হাজার টাকা গ্রহণ করে ৬৬৬৮০৯ নং দাখিলায় ৩৯৯ টাকা, ৬৬৬৮১০ নং দাখিলায় ১০৮ টাকা সর্বমোট ৫০৭ টাকার দাখিলা দিয়ে বাকি টাকা তিনি আত্মসাত্ করেছেন এবং কথাটি কাউকে না বলার জন্য হুমকি দেন। এ ব্যাপারে ভূমি সহকারী কর্মকর্তা শাহজাহান জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
