‘মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন জরুরি’

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০০:১০

 ‘জনসাধারণকে মানসম্মত চিকিত্সাসেবা প্রদান রাষ্ট্র ও সরকারের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। দেশে স্বাস্থ্য সুরক্ষায় হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা সম্ভব।’

গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশ তামাকবিরোধী জোট’ ও ‘ডব্লিউবিবি ট্রাস্ট’-এর যৌথ আয়োজনে ডব্লিউবিবি ট্রাস্টের কৈবর্ত সভাকক্ষে ‘রোগ প্রতিরোধব্যবস্থা জোরদার করতে প্রয়োজন হেলথ প্রমোশন ফাউন্ডেশন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি ইউনিয়নের কারিগরি পরামর্শক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। এছাড়া  বক্তব্য রাখেন ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, মাদকবিরোধী সংগঠন প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, ভাইটাল স্ট্র্যাটেজিসের কান্ট্রি অ্যাডভাইজার মো. শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান।