প্রতিবছরই অতিথি পাখির অভয়ারণ্য হয়ে ওঠে ভোলা জেলার সমগ্র জনপদ। অতিথি পাখির অপূর্ব সৌন্দর্যমণ্ডিত এই অভয়াশ্রম পর্যটকদের মন ছুঁয়ে যায়। অতিথি পাখিগুলোর আগমনী বার্তা মেঘনা, তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরের উপকূলে যেন এক আনন্দ-হিল্লোল বয়ে আনে। পাখির কলকাকলিতে মুখর থাকে বঙ্গোপসাগর তীরবর্তী জনপদ। কৃষক মাঠে নতুন শস্য নিয়ে ব্যস্ত, বৈঠা হাতে মাঝি নতুন পাখির ঝাঁক দেখতে পেয়ে উদ্বেল—সে এক অন্যরকম উপলব্ধি। প্রকৃতিও যেন নিজেকে উজাড় করে দেয় পাখপাখালির সঙ্গে। অসংখ্য পরিযায়ী পাখি হাজার হাজার মাইল পাড়ি দিয়ে শীতপ্রধান দেশ থেকে আসে। এসব পাখির বাংলার আলো-বাতাসের সঙ্গে রয়েছে আত্মিক সম্পর্ক। এদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।
প্রান্ত চন্দ্র রায়
০
