সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে ৩৬টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম। এ সময় সৈয়দপুর থানা পুলিশ এ কাজে সহযোগিতা করেন। জানা যায়, সৈয়দপুরে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফুটপাত দখলে নিয়ে দোকান বানিয়ে ফেলেন এবং মূল দোকানকে গড়ে তোলেন গুদামঘর হিসেবে। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
