ব্রিজে উঠতে লাগে বাঁশের সাঁকো!

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২১:৫২

সিরাজগঞ্জ প্রতিনিধি ও শাহজাদপুর সংবাদদাতা

সংযোগ সড়ক না থাকায় উপজেলার পোরজনা ইউনিয়নের ছোটমহারাজপুর গ্রামে নির্মিত ২০ ফুট দৈর্ঘ্যের ব্রিজ পারাপারে বাঁশের সাঁকো ব্যবহার করছেন ১৫ গ্রামের হাজার হাজার মানুষ। স্থানীয়রা চলাচল স্বাভাবিক রাখতে নিজেরাই তৈরি করেছেন বাঁশের সাঁকো। স্থানীয় আব্দুস সালামসহ একাধিক গ্রামবাসী জানায়, এ ব্রিজে পণ্য পরিবহন করা যায় না। এ বিষয়ে পেরজনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণি বলেন, ব্রিজটি নির্মাণের পরপরই বন্যার পানি চলে আসায় মাটিভরাট করা সম্ভব হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পানি সরে গেলে মাটিভরাট করা হবে।