নো মাস্ক নো এন্ট্রি

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২১:৫২

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সব সরকারি-বেসরকারি কার্যালয়ের মূল ফটকে নো মাস্ক নো এন্ট্রি লেখা ব্যানার ফেস্টুন টানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ হতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ও মাস্ক ব্যবহারে বাধ্য করতে প্রতিদিন বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ সময় মাস্ক পরিধান না করা ব্যক্তিদের জরিমানা করা হচ্ছে। জনসাধারণের মধ্যে বিনা মূল্যে মাস্কও বিতরণ করা হচ্ছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায় বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ইতিমধ্যে উপজেলায় নো মাস্ক নো এন্ট্রি নিয়ম চালু করা হয়েছে। মাস্ক পরিধান বাধ্য করতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।