চার ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২১:৫৩

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগর পৌর বাজারে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চার জন ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এক ইউনানি ওষুধ ব্যবসায়ীকে ১ হাজার টাকা, মাস্ক না পরায় সবজি ব্যবসায়ীকে ২০০ টাকা এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রির অপরাধে দুই হার্ডওয়ার ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী ঐ অভিযান পরিচালনা করেন। এ সময় সুজানগর থানার এসআই অর্জুন কুমার মজুমদার সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।