কটিয়াদীতে বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২১:৫৩

 

 

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কটিয়াদীর বাজারগুলোতে নতুন আলুর দেখা মিলছে। তবে পুরাতন আলুর চেয়ে তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এসব আলু। সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। দাম বেশি হওয়ায় ক্রেতাদের মধ্যে নতুন আলু কেনার আগ্রহও কম দেখা গেছে। কোনো কোনো ক্রেতা এক বা আধা কেজি পরিমাণ করে নতুন আলু নিচ্ছেন। বাজারের সবজি বিক্রেতারা বলছেন, পুরোনো আলু ৪৫-৫০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এটাই মূলত ক্রেতারা নিচ্ছেন। অনেকে অল্পকিছু নতুন আলু কিনেছেন। রায়হান নামে এক ক্রেতা জানান, বাজারে নতুন কোনো সবজি এলে আমরা শখ করে বেশি দামে কিনছি। কারণ নতুন সবজি আর পুরাতন সবজির মধ্যে মজা আলাদা।