স্টাফ রিপোর্টার, বগুড়া
তাজরিন হত্যাকাণ্ডের জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত, শ্রম আইন সংশোধন করে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারকে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ প্রদানের বিধান এবং তাজরিনের আহত শ্রমিকদের চিকিত্সা ও পুনর্বাসনের দাবিতে এবং নিহত শ্রমিকদের স্মরণে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বগুড়া শহরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি শ্রমিক নেতা সাইফুজ্জামান টুটুল। এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সম্পাদক সুরেশ চন্দ্র দাস মনো, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক শ্যামল বর্মণ, প্রচার সম্পাদক সানোয়ার বাবু প্রমুখ।
