ম্যারাডোনার বন্ধুর অভিযোগ

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২১:৫৯

স্পোর্টস রিপোর্টার

ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার খুব কাছের বন্ধু আইনজীবী মাতিয়াস মোরলা অভিযোগ এনে বলেছেন তার মতে, ম্যারাডোনার মৃত্যুর পেছনে দায় রয়েছে লা প্লাতা আইপেনসা ক্লিনিকের। ম্যারাডোনা এই হাসপাতলেই ভর্তি ছিলেন। মোরলা মনে করছেন ম্যারাডোনার মৃত্যুর দিন অ্যাম্বুলেন্স আসতে ৩০ মিনিট দেরি করায় ম্যারাডোনাকে বাঁচানো যায়নি। হার্ট অ্যাটাক করার পর যদি দ্রুততম সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিত্সকের পর্যবেক্ষণে নেওয়া হতো, তাহলে হয়তো বেঁচে থাকতেন বন্ধু। মৃত্যুর ১২ ঘণ্টা আগ পর্যন্ত চিকিত্সা পাননি ম্যারাডোনা।