বসুন্ধরা কিংসের আরেকটি জয়

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:০০

স্পোর্টস রিপোর্টার

গতকাল বিকালে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী ফুটবল লীগে বুসন্ধরা কিংস ২-০ গোলে হারিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমিকে। ১৭ মিনিটে শিউলী গোল করেন। ৪২ মিনিটে আত্মঘাতী গোল পায় বসুন্ধরা। নাসরিনের বিপক্ষে প্রথম পর্বে ১০ গোলে জিতেছিল বসুন্ধরা। কালকের জয়ে বসুন্ধরা শিরোপার পথে আরো একধাপ এগিয়ে গেল। কারণ বসুন্ধরার পিছু নেওয়া নাসরিন কাল হেরে আরো পিছিয়ে গেছে।