টঙ্গিবাড়ীতে বিধবা ধর্ষণের শিকার, গ্রেফতার ২

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২২:২০

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

উপজেলার যশলং ইউনিয়নের বায়হাল গ্রামে এক বিধবাকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার হয়েছে দুই যুবক। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে টঙ্গিবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বায়হাল গ্রামের আমির হোসেন মাদবরের ছেলে আসিফ মাদবর ও তার সহযোগী একই গ্রামের বাসিন্দা হাসেম হাওলাদারের ছেলে আসেদ হাওলাদার। ভুক্তভোগী জানান, ভাড়া করা বাসায় ২৪ নভেম্বর গভীর রাতে জোরপূর্বক প্রবেশ করে তাকে ধর্ষণ করে আসিফ মাদবর। ঘরের বাইরে পাহারায় থেকে তাকে সহায়তা করে আসেদ হাওলাদার। এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সে মামলায় গ্রেফতার করা হয়েছে ধর্ষক ও তার সহযোগীকে।