সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের বিশ্বাসপাড়ায় শ্বশুরকে গলা কেটে হত্যার ঘটনায় জামাতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার খুন হন কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাস। তার জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ ও আজাদের ভাইপো হাবিবুরকে গতকাল শুক্রবার সকালে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান, আজাদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বিকালে নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি ও হ্যান্ডগ্লাভস উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আবুল কালাম আজাদকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।
