কেবল গাইডলাইন দিলেই হবে না, কড়া আইন চাই

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০০:১৭

উত্সবের মৌসুম শেষ হওয়ার পর ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারকে গতকাল শীর্ষ আদালতে বলল, কেবল নতুন নতুন গাইডলাইন ঘোষণা করলেই সংক্রমণ রোখা যাবে না। সেই গাইডলাইন পুরোপুরি মেনে চলা হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখতে হবে। খবর আনন্দবাজার পত্রিকার

সুপ্রিম কোর্ট জানায়, গাইডলাইন মেনে চলতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রতিটি রাজ্যেই গাইডলাইন আক্ষরিক অর্থেই মেনে চলা হচ্ছে কিনা, সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকেই আরো সতর্ক হতে হবে। ভারতে গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৯ হাজার ৭৮৭। সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ গতকাল বলেছে, প্রতিমা নিয়ে মিছিল হচ্ছে। জমায়েত হচ্ছে। দেশের ৮০ শতাংশ মানুষ এখনো মাস্ক পরছেন না। বাকিরা মাস্ক পরলেও সেটা বেশির ভাগ সময়েই মুখের নিচে নামিয়ে রাখছেন। এর ফলে পরিস্থিতি উত্তরোত্তর বেহাল হয়ে পড়ছে। আইন যাতে সঠিকভাবে বলবত্ হয় তার ওপর কেন্দ্র ও রাজ্যগুলোকে কড়া নজর রাখতে হবে। রাজ্যগুলো ওপর কড়া নজর রাখতে হবে কেন্দ্রকে। এ ব্যাপারে কেন্দ্র কী ব্যবস্থা নিল, আগামী মঙ্গলবার তার রিপোর্ট দিতে বলা হয়েছে শীর্ষ আদালতে।