রসনা ঘি

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৯:৪৯

 

পোলাও, বিরিয়ানি তৈরিতে ঘি একটি অত্যাবশ্যকীয় উপকরণ। নানারকম ভর্তা, ভাজি, মিষ্টান্ন, হালুয়া, লাড্ডু তৈরিতেও ঘি সমাদৃত। পরিমিত খেলে ঘিয়ের অসংখ্য উপকারিতা। ঘি তখনই শরীরের ক্ষতি করে, যখন তা অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়।

পুষ্টিবিদদের মতে, নার্ভের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্রেনের উন্নতিতে ঘিয়ের বিকল্প নেই। ঘিতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। গবেষণায় দেখা গেছে, এর ফ্যাটি অ্যাসিড ডিমেনশিয়া এবং অ্যালঝাইমার্সের মতো রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে। ঘিয়ের ভিটামিন কে ক্যালসিয়ামের সঙ্গে মিলে হাড়ের স্বাস্থ্য ও গঠন বজায় রাখে। তাছাড়া রয়েছে ভিটামিন এ, ডি, ই—যা আমাদের হূিপণ্ড ও হাড়ের জন্য খুব উপকারী। যাঁরা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, ঘি তাঁদের খুব উপকার করে। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস থাকায় ঘি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঘি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে ভালো রাখে। ত্বকের প্রদাহ, ক্ষত এবং পোড়ার দাগ মেটাতে ঘি দারুণ কাজ করে। ঘি ক্যান্সার, ডায়াবেটিস এবং হার্টের বিভিন্ন রোগ উপশমে সহায়ক। নিয়মিত ঘি খেলে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে। যকৃতের ক্যান্সারকে দমিয়ে রাখতে পারে ঘি।

প্রদীপ সাহা