হুয়াওয়ের ওএস ‘ইএমইউই ১১’ আসছে ডিসেম্বরে

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৯:৫২

হুয়াওয়ের স্মার্টফোন ওএস ‘ইএমইউই ১১’ আসছে শিগগরিই। হুয়াওয়ে কতৃপক্ষ এর রোডম্যাপ ও সময়সীমা জানিয়েছে। পি৪০ ও মেট ৩০ সিরিজের স্মার্টফোনগুলো ডিসেম্বরে এই নতুন সংস্করণ পাবে। এরপর পাবে মেট এক্সএস ও নোভা ৭। সবার আগে পাবে আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ইউরোপ, রাশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের ব্যবহারকারীরা। ল্যাটিন আমেরিকা ও জাপানের ব্যবহারকারীরা পাবে আগামী বছরের (২০২১) জানুয়ারির দিকে।