আলাদা হয়ে গেলেন অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপু। বিয়ের ২ বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদ হলো তাদের। গত ২৭ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়েছে। তারা দু’জনেই স্বাক্ষর করেছেন। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপু। বিয়ের ১ বছর যেতে না যেতেই সম্পর্ক শিথিল হতে শুরু করে তাদের। অনেকদিন আলাদা থাকতেন দু’জন। অবশেষে আনুষ্ঠানিকভাবে স্থায়ীভাবে আলাদা হলেন। বিচ্ছেদের কারণ হিসেবে শবনম ফারিয়া বলেন, ‘আমরা ভালোবেসে বিয়ে করলেও আমাদের আর একসঙ্গে থাকা সম্ভব হলো না। তাই দুজনের ভালো থাকার জন্যই আলাদা হয়ে গেলাম।’ তিনি আরো বলেন, ‘জীবনটা অনেক ছোট, এত কষ্ট নিয়ে বেঁচে থাকার কী দরকার?’ এইটা ভেবে আমরা এ বছরের শুরু থেকেই সিদ্ধান্তে আসি আমরা আর একসঙ্গে থেকে কষ্টে পেতে চাই না। শুধুমাত্র বৈবাহিক বন্ধন থেকে আমাদের সম্পর্কের ইতি টেনে নিলাম! এ ঘটনা আমাদের জীবনের গতি হয়তো রোধ করবে, ছন্দপতন করবে কিন্তু জীবন তো থেমে থাকবে না!’
