সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী চানপাড়া থেকে মিরের দেউলমুড়া ছয়আনী ব্রিজ পর্যন্ত মাত্র এক কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক গ্রামের মানুষ। সড়কটির যে হাল, তাতে হেঁটে চলাই কষ্টকর। সড়কটির বহু স্থানে যে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে, তাতে ভ্যান কিংবা অন্য কোনো বাহনে মালামাল নিয়ে চলাচলের কোনো উপায় নেই। গ্রামপাঙ্গাসী গ্রামের আবদুল মালেক, মোজাম্মেল হক মুন্সি, আজিজুল হক, আবু সাঈদ (হাত কাটা), আকছেদ আলী বলেন, আমরা সবাই কৃষিকাজ করি, হাট-বাজারে যেতে আমাদের কয়েকগুণ কষ্ট ভোগ করতে হয়। পরিশেষে, জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত পাকা করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করছি।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান
গ্রামপাঙ্গাসী চানপাড়া, বোয়ালিয়ারচর,
রায়গঞ্জ, সিরাজগঞ্জ
