প্রযুক্তির ব্যবহার

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৩৫

সমাজ সভ্যতা ও প্রযুক্তি যতই বিস্তার লাভ করছে, ততই মানুষের জীবন উন্নত হচ্ছে। মানুষের মনে নতুন নতুন চিন্তা বিকশিত হচ্ছে। নতুন চিন্তা দ্বারা মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। কিন্তু হ্রাস পাচ্ছে সামাজিক মূল্যবোধ। একমাত্র পরিবার থেকে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা অর্জন করা যায়। স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠানিক শিক্ষা লাভ করা গেলেও পরিবারের শিক্ষা প্রধান ভিত্তি। তাই যখন আমরা স্মার্টফোন ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করব তখন প্রযুক্তির অপব্যবহার হচ্ছে কি না সেদিকে লক্ষ রাখতে হবে। আবার শিশুদের হাতে ফোন তুলে দেওয়ার সময় আমাদের যথেষ্ট সর্তক থাকা উচিত। শিশুর মানুষিক বিকাশ হয় খেলার সাথিদের সঙ্গে মিশে। শিশু থেকে সব শ্রেণির মানুষ প্রযুক্তির অত্যধিক ব্যবহারে আসক্ত হচ্ছে। তাই স্মার্টফোন ও ল্যাপটপে আসক্ত না হয়ে প্রয়োজনীয় কাজ শেষ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা বই পড়া বিংবা খেলাধুলা ইত্যাদি বিনোদনমূলক কাজের সঙ্গে জড়িত হওয়া উচিত। তাহলে মানুষ শত কর্মব্যস্ততার মাঝেও একটু আনন্দের ছোঁয়া খুঁজে পাবে।

মো. বিপ্ল­ব আলী

ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়