বাউফলে কৃষকের কাজে আসছে না স্লুইসগেট

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৩৯

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

বাউফলে স্লুইসগেট বন্ধ করে খালে মাছ চাষ করায় কৃষকের কাজে আসছে না। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পেয়েছি। কৃষকরা মাছচাষিদের কারণে স্লুইসগেট ব্যবহার করতে পারছে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ‘স্লুইসগেট নিয়ন্ত্রণে লোক না থাকায় এ সমস্যা হচ্ছে। যেসব স্লুইসগেট নিয়ে অভিযোগ আসছে, সেগুলোতে আমরা তদারকির জন্য স্থানীয় পর্যায়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি। তাদের মাধ্যমে স্লুইসগেট পরিচালিত হবে।’