বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় চরাঞ্চলে আবাদ হচ্ছে নানা প্রকার সবজি। নদী তীরবর্তী চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর, দাদপুর, কালিদাসখালী, কলিগ্রাম, টিকটিকিপাড়া, করারি নওসারা, সরের হাটে চাষ হচ্ছে আলু, বেগুন, টম্যাটো, কপি, লাউ, মিষ্টিকুমড়া, শিম, করলা, পুঁই ও লালশাকসহ বিভিন্ন সবজি। এর মধ্যে পেঁয়াজ ও রসুন চাষে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। পলাশি ফতেপুরের কৃষক আনোয়ার শিকদার জানান, তিনি ১০ বিঘা জমিতে শীতকালীন শাকসবজি হিসাবে কপি ও বেগুন চাষ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এখানে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ সবজি উত্পাদন হচ্ছে।
