ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স বাউন্ডারি থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৪০

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ও পুরাতন ভবনের পেছন থেকে শনিবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম রাকিবুল ইসলাম সম্রাট। তিনি ভোজেশ্বর নিবাসী মৃত সিরাজ সরদারের ছেলে। ডামুড্যা বাজারের বিভিন্ন দোকানে কাজ করতেন তিনি। ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তফা খোকন বলেন, শুক্রবার রাতের আঁধারে কে বা কারা ঐ যুবককে হত্যা করে হাসপাতালের বাউন্ডারির ভেতর ফেলে গেছে। বিষয়টি খুবই দুঃখজনক। ডামুড্যা থানার ওসি (তদন্ত) এমারত হোসেন বলেন, খবর পেয়ে শনিবার সকালে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।