মিয়াজান সভাপতি ও ফরিদ উদ্দীন সাধারণ সম্পাদক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ বিএনপি প্যানেল থেকে ১৩ জন, সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগ প্যানেল থেকে মাত্র একজন জয়ী হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাড. মিয়াজান আলী সভাপতি ও বিএনপি সমর্থিত অ্যাড. ফরিদ উদ্দীন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান কমিশনার অ্যাড. বিমল কুমার বিশ্বাস এ ফলাফল ঘোষণা করেন। এছাড়া সহসভাপতি পদে গোলাম মোস্তফা (আওয়ামী লীগ), রফিকুল ইসলাম (বিএনপি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম-২ (বিএনপি), মিজানুর রহমান (বিএনপি), কোষাধ্যক্ষ পদে এহান উদ্দিন মনা (বিএনপি), পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ এস এম এম হাসানুল্লা (বিএনপি) জয়লাভ করেছেন।
