আগৈলঝাড়ায় কিশোরীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৪১

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় কিশোরীকে ধর্ষণ মামলার আসামি ছাব্বির হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে ছাব্বির হোসেন মোল্লা (২৪) ওই কিশোরীকে (১৬) গত ২০ নভেম্বর রাতে ধর্ষণ করে। এরপর কিশোরীর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে ছাব্বির হোসেন মোল্লাকে একমাত্র আসামি করে মামলা করেন। বাদী তার এজাহারে আরো বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ছাব্বির তার মেয়েকে ঐ দিনের আগেও একাধিকবার ধর্ষণ করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুশান্ত কুমার জানান, গ্রেফতারকৃত ছাব্বির হোসেন মোল্লাকে শনিবার সকালে বরিশাল আদালতে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য পাঠানো হয়েছে।