স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বিজয় অর্জন করেছে। অন্যদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্যানেল থেকে একটি সহসভাপতি, ম্যাগাজিন সম্পাদক ও তিনটি সদস্য পদ অর্জন করেছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। সকাল থেকে ভোটগ্রহণ চলে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট পলাশ খন্দকার জানান, ৩৬৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মো. শফিকুল ইসলাম টুকু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মো. গোলাম ফারুক পেয়েছেন ২৮২ ভোট। ৩৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের মো. রফিকুল ইসলাম (১)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মো. তবিবুর রহমান তবি পেয়েছেন ১৬৭ ভোট। সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের মো. মাসফিকুর রহমান তালুকদার রুবেল ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান (৩)।
