মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
মেলান্দহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে ২৮ নভেম্বর শনিবার বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি কর্মসূচির উদ্বোধন করেন। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনাসভা হয়। জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা এতে বক্তব্য রাখেন।
