শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের চার দিন পর জলাশয় থেকে সোহেল ওরফে বাবু নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের নিলাক্ষিয়া সড়কের পাশের জলাশয় থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী ইয়াছমিন জানান, তার স্বামী দীর্ঘদিন যাবত্ একই গ্রামে জেইউবি ইটভাটার পাহারাদার হিসেবে কাজ করছিলেন। গত মঙ্গলবার সকালে ইটভাটার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়ারি করা হয়। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
