নাটোরে চিনিকল বন্ধের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৪২

নাটোর প্রতিনিধি

নাটোর চিনিকল বন্ধের প্রতিবাদে এবং চিনিকল রক্ষাসহ পাঁচ দফা দাবিতে প্রধান ফটকে মানববন্ধন করেছে শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা। শনিবার সকাল ১১টায় নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষি নেতৃবৃন্দ যৌথভাবে এ কর্মসূচি পালন করে। পরে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এস এম ফিরোজের সভাপতিত্বে ফটক সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনসুর রহমান, আখচাষি ফেডারেশনের সহসভাপতি মোসলেম উদ্দিন, আখচাষি নেতা আব্দুল করিম প্রমুখ। এ সময় বক্তারা চিনিকল বন্ধের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চিনিকলগুলোর উত্পাদন শুরুসহ সব বকেয়া পরিশোধের দাবি জানান।