সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুর থানা পুলিশ শুক্রবার রাতে বর্ষা রাণী (১৯) নামের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ তার নিজ শয়নকক্ষ থেকে উদ্ধার করেছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
