বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সিরাজুল ইসলাম ভরসা যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। কোম্পানির পরিচালনা পর্ষদের ৬০তম সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য তাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। তিনি সিরাজ-ভরসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ারী গোল্ডেন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের একজন পরিচালক। —প্রেস বিজ্ঞপ্তি
