মেঘনা ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক মনোনীত হয়েছেন মো. আহসান উল্লাহ ও ড. সৈয়দ ফরহাত আনোয়ার। ব্যাংকার-অর্থনীতিবিদ মো. আহসান উল্লাহ সুদীর্ঘ ৩৫ বছর যাবত্ কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন বিভাগে দক্ষতার স্বাক্ষর রেখে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস অ্যান্ড ইকোনমিকস ফ্যাকাল্টিতে পাঠদানে নিয়োজিত রয়েছেন।
ড. সৈয়দ ফরহাত আনোয়ার ইতিমধ্যে সার্টিফায়েড ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে সুপরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে ৩৩ বছর শিক্ষকতার পাশাপাশি তার রয়েছে দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রশিক্ষণের অভিজ্ঞতা। —প্রেস বিজ্ঞপ্তি
