চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি দেশবন্ধু গ্রুপের সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন। চুক্তি স্বাক্ষর করেন দেশবন্ধু গ্রুপের সিইও মো. তোফাজ্জল হোসেন, চিত্রনায়ক ফেরদৌস ও বিজ্ঞাপনী সংস্থা প্রিয়ন্তীর সিইও মনোয়ার হোসেন পাঠান। দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) বুথ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
