ইত্তেফাক রিপোর্ট
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৪টির বা ৩৯ দশমিক ৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ডিএসইর টপটেন গেইনারে শতভাগ স্থান দখলে নিয়েছে বিমা খাতের কোম্পানিগুলো।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, প্রাইম ইনসিওরেন্সের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ছিল ৩৫ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়ায় ৪৭ দশমিক ৬০ টাকা। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর ১২ দশমিক ৬০ টাকা বা ৩৬ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রাইম ইনসিওরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইনসিওরেন্সের ৩০ দশমিক ৩৪ শতাংশ, প্রভাতী ইনসিওরেন্সের ২৭ দশমিক ১৫ শতাংশ, প্রগতি ইনসিওরেন্সের ২৫ দশমিক ৬৬ শতাংশ, রিলায়েন্স ইনসিওরেন্সের ২৪ দশমিক ৪৭ শতাংশ, গ্রিন ডেল্টা ইনসিওরেন্সের ২৩ দশমিক ৭৬ শতাংশ, নিটল ইনসিওরেন্সের ২২ দশমিক ৯০ শতাংশ, সেনারবাংলা ইনসিওরেন্সের ২২ দশমিক ৪০ শতাংশ, ঢাকা ইনসিওরেন্সের ৭ দশমিক ৮৩ শতাংশ এবং কর্ণফুলী ইনসিওরেন্সের শেয়ার দর।
