ইত্তেফাক রিপোর্ট
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, কোম্পানিগুলোর ১৭ লাখ ৩১ হাজার ৬৭২টি শেয়ার ২৯ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮ কোটি ১ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি, অর্থাত্ ৩ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রিনডেল্টা ইনসিওরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ২৮ লাখ টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডিবিএইচের। এছাড়া আমান ফিডের ৫ লাখ ৪ হাজার টাকার, এশিয়া ইনসিওরেন্সের ২২ লাখ টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্সের ৫ লাখ টাকার, বিবিএস কেব্লসের ১০ লাখ ৫ হাজার টাকার, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ২৯ লাখ ১০ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৫ লাখ টাকার, মুন্নু সিরামিকসের ৫ লাখ ৮ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ৪৬ হাজার টাকার, পিপলস ইনসিওরেন্সের ৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
