সপ্তাহের ব্যবধানে পিই রেশিও দেড় শতাংশ কমেছে

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দেড় শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩ দশমিক ২৩ পয়েন্ট, যা সপ্তাহ শেষে ১৩ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করছে। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে পিই রেশিও শূন্য দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক ৫১ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৮০ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৯ দশমিক ৩৫ পয়েন্টে, বস্ত্র খাতের ১৬ দশমিক ৪৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১২ দশমিক ৫২ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৬ দশমিক ৭৭ পয়েন্টে, বিমা খাতের ২০ দশমিক ১৩ পয়েন্টে, বিবিধ খাতের ২২ দশমিক ৯৬ পয়েন্টে, খাদ্য খাতের ১৭ দশমিক ১৭ পয়েন্টে, বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১১ দশমিক ৮৫ শতাংশ, চামড়া খাতের ১৬ দশমিক ৪৭ পয়েন্টে, সিমেন্ট খাতের ২০ দশমিক ৭৯ পয়েন্টে, আর্থিক খাতের ৪৪ দশমিক ৭৭ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩৩ দশমিক ৭৯ পয়েন্টে, পেপার খাতের ২৮ দশমিক ৫৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১২ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করছে।

লোকসানে নেমেছে রিজেন্ট টেক্সটাইল

শেয়ারবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ’২০) শেয়ারপ্রতি লোকসান হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ২২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল শূন্য দশমিক ১২ টাকা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ দশমিক ২৪ টাকায়।