আইবিবির ৪ ও ১১ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

দ্যা ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) ব্যাংকিং ডিপ্লোমার আগামী ৪ ও ১১ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইবিবি। এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত পরীক্ষা দুটি স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। এর আগে শুক্রবার একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের এ পরীক্ষা হচ্ছে ঢাকার পাঁচটি কেন্দ্রসহ সারা দেশের ২১টি কেন্দ্রে। আর এতে নিবন্ধন করেছেন ৪১ হাজারের মতো ব্যাংক কর্মকর্তা।