সাকিবের ৫ হাজার

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২১:৪৯

স্পোর্টস রিপোর্টার

দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। গতকাল মিরপুর স্টেডিয়ামে জেমকন খুলনার হয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে ৩ রান করেই এই ক্লাবে প্রবেশ করেন তিনি।

বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরুর আগে এই মাইলফলক থেকে ১৫ রান দূরে ছিলেন সাকিব। তিন ম্যাচ খেলে যা পূর্ণ করলেন তিনি। গতকাল ইনিংসের চতুর্থ ওভারে শরীফুলের বলে সিঙ্গেল নিয়ে মাইলফলক স্পর্শ করেন এই অলরাউন্ডার। ৩১১ ম্যাচ খেলে তার সংগ্রহ ৫ হাজার রান। ক্রিকেটের ক্ষুদে সংস্করণে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার করেছিলেন তামিম ইকবাল। ২১০ ম্যাচ খেলে তার সংগ্রহ ৫ হাজার ৮৬৪ রান।