জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল গোপালগঞ্জের মধুমতী নদীতে অনুষ্ঠিত হয় ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার। বিভিন্ন বয়সের সাত জন পুরুষ এবং সাত জন মহিলা সাঁতারু অংশ নিয়েছেন। সুুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল শেখ মনি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ করেন। এর আগে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন অ্যাডমিরাল এম শাহীন ইকবাল —আইএসপিআর