স্পোর্টস রিপোর্টার
জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। করোনাকাল বলেই সার্বিক পরিস্থিতি পরখ করতে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠিয়েছে ক্যারিবিয়ানরা। বাংলাদেশের করোনা পরিস্থিতি, বিসিবির জৈব সুরক্ষা বলয় যাচাই করতে গতকাল সকালে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের প্রতিনিধি দল।
পর্যবেক্ষকরা হলেন, ড. আকশাই মানসিং (আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিক্যাল দলের সদস্য একই সঙ্গে বোর্ডের ডিরেক্টর) এবং পল স্লোওয়ে (সিকিউরিটি এবং সেফটি ম্যানেজার)।পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ কাপ চলাকালীন বিসিবির জৈব সুরক্ষা বলয়, করোনা নিয়ন্ত্রণের পদক্ষেপ সরেজমিনে দেখবেন তারা। উল্লেখ্য, এই সফরে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলার কথা উইন্ডিজদের। যদিও একটি টেস্ট কমিয়ে আনার অনুরোধ করেছে ক্যারিবিয়ানরা।
