মো. আফসার উদ্দিন আহমেদ
বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক নেতা মো. আফসার উদ্দিন আহমেদ (৭৬) গতকাল শনিবার নরসিংদীর ভেলানগরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি .... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে যান। নরসিংদীর কালেক্টরেট ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মনোহরদী উপজেলার বগাদী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
