মুন্সীগঞ্জ প্রতিনিধি
মাওয়ায় শুক্রবার দিনব্যাপী বৃহত্ আকারে প্রথম বারের মতো আয়োজন করা হয় ইলিশ উত্সব। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ মাঠে উত্সব আয়োজন করে প্রজন্ম বিক্রমপুর নামের সংগঠন। এতে পৃষ্ঠপোষকতা করে ব্যাংক এশিয়া। নদী থেকে ধরা ইলিশ চলে বেচা-কেনা। ভাজা ইলিশ খাওয়ার জন্য লোকজন ভিড় জমায় উত্সবে। উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। আয়োজক কমিটির আহ্বায়ক মীর নাসির উদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল ও ওমর ফারুক, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।
